1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
প্রাথমিক শিক্ষা ভবনে পতাকা নেই , দায়িত্বহীনতার বিতর্ক - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

প্রাথমিক শিক্ষা ভবনে পতাকা নেই , দায়িত্বহীনতার বিতর্ক

রুবিয়া বেগম (স্টাফ রিপোর্টার)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পঠিত

রুবিয়া বেগম (স্টাফ রিপোর্টার)
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশের প্রতি সম্মান প্রদর্শন এবং বিশ্বে বাংলাদেশের পরিচিতি তুলে ধরা হয়। তবে গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে বিশেষ দিবস ছাড়া জাতীয় পতাকা উত্তোলন করা হয় না এমন অভিযোগ উঠেছে।

এতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকার অবমূল্যায়ন হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

জানা যায়, ১৪ আগস্ট ২০২৩ সালে যোগদান করা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ ভূঁইয়া দায়িত্ব গ্রহণের পর নিয়মিত পতাকা উত্তোলনের বিষয়টি উপেক্ষিত থাকে। বিশেষ করে ৫ আগস্ট ২০২৪ সালের পর থেকে আজ পর্যন্ত অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রথমে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

পরে প্রশ্নের মুখে তিনি তড়িঘড়ি করে পতাকা উত্তোলনের ব্যবস্থা করেন। এ সময় অফিস সহকারী মোফাজ্জল হোসেন জানান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশনা না থাকায় নিয়মিত পতাকা উত্তোলন করা হয় না। না
পতাকা উত্তোলনের নীতিমালা নিয়ে সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও সাধারণ মানুষ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন। তাদের মতে, বহু আন্দোলন-সংগ্রাম ও রক্তের বিনিময়ে অর্জিত লাল-সবুজের পতাকা শুধু বিশেষ দিবসেই নয়, প্রতিদিন যথাযথ মর্যাদায় উত্তোলন করা উচিত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা ১৯৭২ অনুযায়ী, জাতীয় ও বিশেষ দিবস ছাড়াও গুরুত্বপূর্ণ সরকারি ভবন, মন্ত্রণালয়, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরে প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলনের বিধান রয়েছে। অথচ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এ নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহলের দাবি, নিয়ম অনুযায়ী প্রতিটি কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এবিষয়ে নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম জানান
জাতীয় দিবসে শুধু পতাকা উত্তোলন নয়,দিবসটিও যথাযথ মর্যাদায় পালন করতে হবে। শিক্ষার্থী ও শিক্ষকদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রেখে জাতীয় দিবস পালন করলে সকলের মধ্যে গুরুত্ব বাড়বে। যেসব প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় দিবসে পতাকা উত্তোলন করা হয়নি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক জানান,এ বিষয়ে অবগত রয়েছি,যিনি এবিষয়ে দোষী সাব্যস্ত হয়েছেন তাকে জবাবদিহিতার আওতায় এনে শোকজ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park