1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
প্রধান উপদেষ্টা ড. মো ইউনুসের সাথে স্বাক্ষাৎ চান ১-১২ তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

প্রধান উপদেষ্টা ড. মো ইউনুসের সাথে স্বাক্ষাৎ চান ১-১২ তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২১১ বার পঠিত

 

মো ইয়াকুব আলী তালুকদার

স্টাফ রিপোর্টার

 

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর)

০১-১২ তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা চাকরির জন্য প্রেস ক্লাব ও এনটিআরসিএ এর সামনে চাকরির জন্য শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। তারা বিভিন্ন সময় দীর্ঘ কয়েক বছর ধরে চাকরির জন্য আন্দোলন করে আসছেন দিন রাত। তারা বিগত সরকার আমলেও বেশ কয়েকবার চাকরির জন্য আন্দোলন করেছিলেন। এমনকি প্রায় ৬ মাস দিন রাত অবস্থান করে আন্দোলন করেছেন। সরকার পতনের পরও বিভিন্ন সময় তারা কয়েকবার আন্দোলন করেছে। কখনো প্রেস ক্লাবের সামনে, কখনো শাহবাগ চত্বরে, কখনো সচিবালয়ের সামনে, কখনো এনটিআরসিএ এর সামনে। চাকরি প্রত্যাশীত নিয়োগ বঞ্চিত শিক্ষকদের বারবার আশ্বস্ত করা হলেও তারা বারবারই প্রতারিত হয়েছেন।

 

এনটিআরসিএ এর অবৈধ নিয়ম নীতি, সার্টিফিকেট জাল জালিয়াতি, ৩৫+ বয়সের অজুহাত, জাল সনদে চাকরি প্রদান, ৫০/৬০ হাজার টাকার সার্টিফিকেট বাণিজ্য, স্বজন প্রীতি করে আত্মীয়দের চাকরি প্রদান, ৬০-৭০ হাজার জাল সনদধারীদের চাকরিতে নিয়োগ এবং বহাল, মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধ নিয়োগ বাণিজ্য ও বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আজও বেকারত্বের ঘানি মাথায় নিয়ে মানবেতর জীবন অতিবাহিত করছেন এবং চাকরির জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাজার হাজার নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক।

 

এরই ধারাবাহিকতায় নতুন করে গত ০৯ নভেম্বর সকাল নয়টা থেকে সারা দেশ থেকে আসা নিয়োগ বঞ্চিত শিক্ষক নিবন্ধিত শিক্ষকেরা চাকরির প্রত্যাশায় অনশন অবস্থান কর্মসূচি শুরু করেন এবং দাবি মেনে না নেওয়া হলে যমুনা অভিমুখে যাওয়ার ঘোষণা করেন। নিয়োগ বঞ্চিত বিভিন্ন নিবন্ধিত সংগঠনের যৌথ আন্দোলনে বিশেষ নিয়োগের মাধ্যমে চাকরি জন্য আন্দোলন করছিলেন। সেই সাথে তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো ইউনুসের সাথে স্বাক্ষাৎ এবং তার হস্তক্ষেপ কামণা করেন।

 

তারা ০৯ নভেম্বর সকাল থেকে টানা ১২ নভেম্বর পর্যন্ত আন্দোলন চালিয়ে গেলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিশেষ করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘোষণায় দেশের বিভিন্ন স্থানে নাশকতার আশঙ্কায় আগামী ১৭ নভেম্বর পর্যন্ত চলমান আন্দোলন সাময়িক স্থগিত ঘোষণা করেন।

 

আবারও তারা ১৮ নভেম্বর থেকে পুনরায় কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়ে শান্তি পূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন কিন্তু আজও কোন সব্যবস্থা বা সুখবর আসেনি তাদের কাছে। গতকাল ২৪ নভেম্বর রাস্তা অবরোধ করে এবং এনটিআরসিএ এর অফিস অবরুদ্ধ করে আন্দোলন করেন। এসময় তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠেন। রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। ১-১২তম চাকরি চাই দিতে হবে, জাল সনদ নিপাত যাক বৈধ সনদধারী চাকরি পাক, এনটিআরসিএ এর দূর্ণীতি মানি না মানবো না, এনটিআরসিএ এর কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, আরও বিভিন্ন স্লোগান মুখরিত হয়ে ওঠে সচিবালয় ও এনটিআরসিএ এলাকা। কিন্তু তাতেও কোন সুখবর আসেনি তাদের কাছে। তাই তারা মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো ইউনুসের সাথে সরাসরি স্বাক্ষাৎ করতে চা। তাদের সাথে যে বৈষম্য করা হয়েছে এবং চাকরি থেকে বঞ্চিত করে রাখা হয়েছে এবং এমনটি এর সকল অপকর্মের কথা বলতে চান। হয়তো তার কাছ থেকেই কোন আশার বাণী শুনতে পারবেন বলে ধারণা সমন্বিত শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের। এবং ০১-১২ তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকদের নিয়োগের জন্য চুড়ান্ত প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park