1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
প্রকাশিত ‘ইটারনাল সংস‘: সৌম্য ভট্টাচার্যের ব্যতিক্রমী অনুবাদে অক্ষুণ্ন রবীন্দ্রসংগীতের ছন্দ ও অন্ত্যমিল - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মহারাজা প্রতাপাদিত্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল; নেপথ্যে লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় :- আল-হেরা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে ঝিনাইদহ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবকে প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম, সাংবাদিকদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি অন্নদাতার আর্তনাদ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান মন্ত্রী জাহিদ হোসেনের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে মাছ চাষে স্বাবলম্বী হচ্ছে গাঁওকান্দিয়া বাজার মসজিদ পাঁচবিবির আদিবাসী পল্লীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান মেলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাত দলের অংশগ্রহণ, নির্বাচিত চার প্রকল্প। বিরামপুরে বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের প্রোডাক্ট প্রমোশন ও নলেজ শেয়ারিং কনফারেন্স অনুষ্ঠিত চলতি মাসেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রকাশিত ‘ইটারনাল সংস‘: সৌম্য ভট্টাচার্যের ব্যতিক্রমী অনুবাদে অক্ষুণ্ন রবীন্দ্রসংগীতের ছন্দ ও অন্ত্যমিল

বেবি চক্রবর্ত্তী, ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:- রবীন্দ্রনাথ ঠাকুরের ৫০টি নির্বাচিত গানের সৌম্য ভট্টাচার্য-কৃত ইংরেজি অনুবাদ নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘Eternal Songs’। প্রকাশক হাওয়াকল পাবলিশার্স। সৌম্যের ব্যতিক্রমী অনুবাদের বিশেষত্ব হল শুধু গানের ভাব বা বক্তব্য নয়, মূল রবীন্দ্রসংগীতের ছন্দ, অন্ত্যমিল এবং কাব্যিক সৌন্দর্যকেও তিনি অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছেন।

৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের সন্ধ্যায় কলকাতার মহাজাতি সদনের অ্যানেক্স হলে ঋক প্রকাশনী ও হাওয়াকল পাবলিশার্সের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ও শিক্ষক প্রমিতা মল্লিক বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পেশায় চিকিৎসক নেশায় সাহিত্যিক ড. সৌম্য ভট্টাচার্য বলেন, কোনও গান বা কবিতার মুক্ত অনুবাদে ভাব তথা ব্যঞ্জনা প্রাধান্য পেলেও তাতে অনেক সময় মূল রচনার ছন্দ ও অন্ত্যমিল হারিয়ে যায়। ফলে গানের বাণীর বিন্যাস ও ধ্বনিময়তার যে বিশেষ সৌন্দর্য, তা অনুবাদে পুরোপুরি প্রতিফলিত হয় না। তাই রবীন্দ্রনাথের মূল বাংলা গানের ছন্দ, অন্ত্যমিল এবং গীতিময়তাকে মাথায় রেখে তিনি ইংরেজি অনুবাদ করেছেন।

তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ প্রায় দু’ হাজার গান রচনা করেছেন। তার মধ্যে মাত্র ৫০টি নির্বাচিত গান এই বইয়ে অনূদিত হয়েছে। কিন্তু এই সামান্য অংশের মাধ্যমেও যদি অ-বাংলাভাষী পাঠক রবীন্দ্রসংগীতের বিপুল সৃষ্টিসম্ভারের একটি আভাস পান, তবে তা-ই হবে এই উদ্যোগের সার্থকতা।

এদিনের অনুষ্ঠানে রবীন্দ্রনাথের চিত্রকর্ম নিয়ে দৃশ্য-শ্রাব্য উপস্থাপনা করেন বিশিষ্ট গ্রাফিক ডিজাইনার অধ্যাপক পিনাকী দে। অনুবাদচর্চার পরম্পরার দিক থেকে সৌম্যবাবুর অনুবাদের উৎকর্ষ প্রসঙ্গে বক্তব্য রাখেন অধ্যাপক অসীম মণ্ডল।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল অনুবাদকের স্বকণ্ঠে (তাঁর অনূদিত গানগুলির মূল বাংলা রূপের) গায়ন। প্রতিটি গানের আগে Eternal Songs থেকে সেই গানটির সৌম্য-কৃত ইংরেজি অনুবাদ পাঠ করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেনসিয়াল কলেজের ভূতপূর্ব ছাত্র ঋক ভট্টাচার্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park