1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পীরগাছায় 'হিতৈষী' সংগঠনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

পীরগাছায় ‘হিতৈষী’ সংগঠনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত –

পীরগাছা (রংপুর) প্রতিনিধি -
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি –

রংপুরের পীরগাছায় ‘হিতৈষী’ স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পীরগাছা জেএন হাইস্কুল সংলগ্ন একটি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হোসেন সুমন, সাধারন সম্পাদক পদে প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে আরিফ আহমেদ নির্বাচিত হন। সংগঠনটির সাধারন পরিষদের (প্রতিষ্ঠাকালীন সদস্য) ১৯ সদস্যের মধ্যে ১৪ জন সদস্য গোপন ভোটের মাধ্যমে ওই তিন জনকে নির্বাচিত করেন। এ সময় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাধারন পরিষদ সদস্য মাওলানা সাইফুল ইসলাম। নির্বাচিত আংশিক কমিটি আগামী এক মাসের মধ্যে সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানান নবনির্বাচিত সভাপতি দেলোয়ার হোসেন সুমন। দেলোয়ার হোসেন সুমন আরও জানান, হিতৈষী সংগঠনটি ২০১২ সালে যাত্রা শুরু করে। এই সংগঠনের মাধ্যমে তারা বিভিন্ন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park