1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পীরগাছায় শীতার্ত মানুষের মাঝে এলিট গ্রুপের শীতবস্ত্র বিতরণ- বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

পীরগাছায় শীতার্ত মানুষের মাঝে এলিট গ্রুপের শীতবস্ত্র বিতরণ-

পীরগাছা (রংপুর) প্রতিনিধি -
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পঠিত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি –

রংপুরের পীরগাছায় শীতার্ত মানুষের মাঝে এলিট গ্রুপের সৌজন্যে ও ইন্জিনিয়া এম. আমজাদ হোসেন,সাবেক সদস্য, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)এর সার্বিক ব্যবস্থাপনায় সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে উপজেলার ছাওলা ইউনিয়নের কিসামত ছাওলা(থানাবড়) গ্রামে হতদরিদ্র শীতার্ত প্রায় ছয় শতাধিক নারী-পুরুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় পাওটানা হাট বালিকা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, দিপু হাসান বলেন,দেশে শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র ও অসহায় মানুষরা অত্যধিক কষ্ট পাচ্ছেন।শীত এলেই তারা ঠান্ডায় কাতর হয়ে যায়, খাবার থেকেও তাদের শীত নিবারণ করা জরুরি হয়ে পড়ে। এলিট গ্রুপের এ মহৎ কাজে নির্দেশনা ও উৎসাহ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই।ইনশাল্লাহ ভবিষৎতে আরও প্রসার হবে আমাদের এই মানবিক কার্যক্রম। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজসেবক, আম্বার আলী,পীরগাছা হাজ্বী সফের উদ্দীন আলিম মাদ্রাসার সহকারী মৌলভী ইলিয়াস মিয়া প্রমূখ।এসময় দোওয়া পরিচালনা করেন ছাওলা ইউনিয়নের (থানাবড়) জামে মসজিদের ইমাম মাওলানা আশরাফুল আলম।স্থানীয় জয়নাল আবেদীন বলেন, এবার খুব শীত পড়েছে। জিনিস পত্রের দাম এখন খুব বেশি। শীতের কম্বল কেনা সম্ভব ছিল না। শীতের কম্বল পেয়ে শীতের কষ্ট থেকে বাঁচতে পারব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park