1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পীরগাছায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

পীরগাছায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ –

পীরগাছা (রংপুর) প্রতিনিধি-
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ৯১ বার পঠিত

 

রংপুরের পীরগাছায় প্রায় পাঁচ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্তু বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০জানুয়ারী) বিকেলে রহিম উদ্দিন ভরসা মহিলা মহাবিদ্যালয় চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলা বিএনপির আহবায়ক এমদাদুল হক ভরসা, এসময় উপস্থিত ছিলেন, পীরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, শরিফুল ইসলাম ডালেজ,সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোসলেম উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম প্রমূখ। উক্ত অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলা বিএনপির আহবায়ক এমদাদুল হক ভরসা বলেন, খেটে খাওয়া ছিন্নমূল মানুষেরা বিভিন্ন জায়গায় অসহায়ের মতো শীতের কষ্টে দিন যাপন করছে। শীতবস্ত্রের অভাবে অনেক কষ্টে রাত কাটায় তারা।তাই আমরা তাদের মাঝে শীত বস্ত্র দেওয়ার মাধ্যমে শীতের উষ্ণতা দেওয়ার চেষ্টা করেছি। তাদের সেবায় আমাদের এই আয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park