1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পীরগাছায় জিয়াউর রহমানের জন্ম বার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ- বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

পীরগাছায় জিয়াউর রহমানের জন্ম বার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ-

পীরগাছা (রংপুর) প্রতিনিধি -
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৯৬ বার পঠিত

 

রংপুরের পীরগাছায় বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
রবিবার (১৯ জানুয়ারি) সকালে তাম্বুলপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন তাম্বুলপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আলমগীর কবির, সদস্য সচিব খলিলুর রহমান, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল করিম সরকার, ইউনিয়ন যুব দলের আহবায়ক রাশেদুল ইসলাম রবি , যুগ্ন আহবায়ক মোকতার হোসেন প্রমূখ।
তাম্বুলপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আলমগীর কবির বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী ও ধর্মীয় যে দর্শন দিয়েছিলেন- তার মূল শিক্ষাটাই হচ্ছে সমাজের বঞ্চিত-অবহেলিত মানুষের পাশে থাকা।শীতের তীব্রতা বাড়ছে। এ পরিস্থিতিতে অসহায় মানুষের পক্ষে জীবন নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলা বিএনপির আহবায়ক এমদাদুল হক ভরসার পক্ষ থেকে আমরা সাধ্যমতো এসব অসহায়, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park