1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবির আওলাই ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

পাঁচবিবির আওলাই ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

 

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

আজ শুক্রবার বৈকাল ৫ টায় পাঁচবিবির আওলাই ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন আওলাই ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ রাশেদ হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য,জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তার,
এছারাও বক্তব্য রাখেন আওলাই ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ নূর হোসেন আকন্দ বাবু,আওলাই ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম নান্নু,ইউনিয়ন সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম,ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল স্তরে শক্তিশালী নির্বাচনী কমিটি গঠন ও নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। তারা সকল নেতা কর্মী ও যুবকদেরকে ঐক্যবদ্ধ থেকে ন্যায় ও সত্যের সংগ্রামে অবিচল থাকার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park