
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের পল্লী বিদ্যুৎ পুটারবিল এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ লিটন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ।
শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মো. রায়হানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় মৃত মনসুর আলীর ছেলে লিটনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।