1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে সমবায় সমিতির সভাপতি হলেন প্রভাষক সাইদুর রহমান। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

পাঁচবিবিতে সমবায় সমিতির সভাপতি হলেন প্রভাষক সাইদুর রহমান।

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১১৭ বার পঠিত

 

ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃজয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন হয়েছে । দীর্ঘ ২০ বছর পর এ নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে প্রভাষক সাইদুর রহমান সভাপতি নির্বাচিত হয়। বুধবার অনুষ্ঠিত শান্তিপূর্ণ এ নির্বাচনে সভাপতি পদে ২’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রভাষক সাইদুর রহমান চেয়ার মার্কা প্রতীকে ৯৯’টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হলেও একমাত্র প্রতিদ্বন্দী কামরুজ্জামান (মোল্লা রতন) ছাতা প্রতীকে ৪২ ভোট পান। ‎এ কমিটির অন্য পদে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন, সহ-সভাপতি মোছাঃ মোমেনা বেগম, সদস্য মোঃ ওয়াজেদ আলী, আব্দুল হক, মোঃ সিরাজুল ইসলাম, রাফসান ছানি পিয়াস, শ্রী সন্ধ্যা রানী ও মোছাঃ নাজমা বেগম।

‎নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে থাকা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। উপজেলা সমবায় সমিতি লিঃ এর মোট ভোটার সংখ্যা ছিল ১৬০ জন। আজকের নির্বাচনে ১৯’জন ভোটার অনুপস্থিতি থাকলেও ১৪১’জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park