1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাদকবিরোধী পোস্ট এবং পুলিশের মাদকবিরোধী অভিযানের একটি বক্তব্য শেয়ার করাকে কেন্দ্র করে নুরুল্লাহ হোসেন (২৪) নামে এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী নুরুল্লাহ হোসেন উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুয়াতপুর গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি উল্লেখ করেন, কয়েকদিন আগে তিনি নিজের ফেসবুক আইডিতে মাদকবিরোধী একটি পোস্ট করেন এবং পাঁচবিবি থানার অফিসার ইনচার্জের মাদকবিরোধী অভিযানের একটি বক্তব্য শেয়ার করেন। এর পর থেকেই একই গ্রামের আব্দুল্লাহ আকাশ তার প্রতি ক্ষুব্ধ হয়ে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন বলে তিনি দাবি করেন।
লিখিত অভিযোগ অনুযায়ী, গত ১ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে শালাইপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে কুয়াতপুর এলাকায় আব্দুল্লাহ আকাশ তার পথরোধ করে অতর্কিত হামলা চালান। এ সময় তাকে কিল-ঘুষি মারার পাশাপাশি বাম ঘাড়ে কামড়ে রক্তাক্ত করা হয়। এছাড়া গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
নুরুল্লাহ হোসেনের দাবি, তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে অভিযুক্ত আব্দুল্লাহ আকাশ বাড়ি থেকে একটি হাসুয়া এনে উপস্থিত লোকজনের সামনেই একা পেলে হত্যা করার হুমকি দেন বলেও তিনি অভিযোগ করেন।
এ ঘটনায় নুরুল্লাহ হোসেন পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ দিয়ে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পাঁচবিবি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park