1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে মন্দির সুরক্ষা, চুরি-ছিনতাই প্রতিরোধ ও মাদকবিরোধী কার্যক্রমে গ্রাম পুলিশকে সহযোগিতার আহ্বান। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবিতে মন্দির সুরক্ষা, চুরি-ছিনতাই প্রতিরোধ ও মাদকবিরোধী কার্যক্রমে গ্রাম পুলিশকে সহযোগিতার আহ্বান।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩৩ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে মন্দিরের নিরাপত্তা নিশ্চিতকরণ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গ্রাম পুলিশ সদস্যদের আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মো. রায়হানের নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার এসআই আবু সাব্বির গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

তিনি বলেন, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে উপজেলার সকল মন্দিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এলাকায় চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে গ্রাম পুলিশকে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করতে হবে।

এসআই আবু সাব্বির আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কোথাও মাদক বিক্রি, সেবন বা সন্দেহজনক কোনো কার্যক্রমের তথ্য পাওয়া গেলে তা দ্রুত থানায় জানাতে হবে।

তিনি গ্রাম পুলিশ সদস্যদের জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান এবং অপরাধ দমনে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park