1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মাসাথের অভিযোগ, - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মাসাথের অভিযোগ,

(পাঁচবিবি প্রতিনিধি)
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০০ বার পঠিত

 

(পাঁচবিবি প্রতিনিধি)

 

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বানিজ্য ৪৩ লক্ষ টাকা অর্থ আত্মসাৎ সহ শিক্ষার্থীর দের থেকে প্রতি মাসে বিদ্যুৎ বিল,প্যারাশিক্ষকের বেতনের জন্যে শিক্ষার্থীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

২২ শে সেপ্টেম্বর(রবিবার) সকালে

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জাবেকপুর উচ্চ বিদ্যালয় নিয়োগ বানিজ্য ও শিক্ষার্থীদের প্রতি মাসে বিদ্যুৎ বিল নেওয়া সহ বিভিন্ন দূর্নীতি তুলে ধরে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে আন্দোলন করেন।

অত্র বিদ্যালয়ের ১০ ম শ্রেনীর ছাত্র ছাব্বির হাসান জানান আমাদের বিদ্যালয়ে অফিস সহকারী পদে মোঃ আতাউর রহমান ,আয়া পদে মোছাঃ শিরিন আক্তার ও পরিছন্নকর্মী মোঃ হামজালাহ্ তিনটি পদে নিয়োগ হলো সেই নিয়োগ বানিজ্যের ৪৩ লক্ষ টাকা কোথায় গেলো এবং প্রধান শিক্ষক সঠিক সময়ে বিদ্যালয়ে আসে না।

অপর এক শিক্ষার্থী নেহা আক্তার বলেন আমাদের প্রধান শিক্ষক আমাদের সাথে অসাদাচরন করে এবং প্রতিমাসে বিদ্যালয়ের বিদ্যুৎ বিল আমাদের থেকে নেন।কিছুদিন আগে একজন প্যারাশিক্ষক নিয়োগ দিয়েছিলেন তার বেতন আমরা শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয়েছে এই প্রধান শিক্ষকের পদত্যাগ চাই আমরা।

এবিষয়ে ভুক্তভোগী ম্যানেজিং কমিটির অভিবাবক সদস্য জয়নাল আবেদীন বলেন আমি গত ১৯/০৯/২০২৩ তারিখে এনামুল হক শিক্ষকের বিদায় অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিদ্যালয় বিভিন্ন সমস্যা দিক গুলো তুলে ধরি এবং সমাধানের জন্য পরামর্শ চায়। এমতাবস্থায় জাবেকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজখ এবং অপমানে করে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া আমার মেয়ে জান্নাতুল ফেরদৌসী কে ঘাড় ধাক্কা দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার কথা বলেন।

এমতাবস্থায় উক্ত প্রতিষ্ঠানে অফিস সহকারী, আয়া ও পরিছন্নকর্মী তিনটি পদে কোন নিয়োগ বোর্ড গঠন না করে গোপনীয় ভাবে ম্যানেজিং কমিটির সকলের অনুপস্থিতিতে টাকার মাধ্যমে নিয়োগ প্রদান করে।

আরেক অভিভাবক সদস্য তহমিনা বেগম বলেন নিয়োগ দেওয়ার পর রেজুলেশন সই করার জন্যে আমার বাড়িতে ৫০০০ (পাঁচ হাজার)টাকা নিয়ে আসে এবং সই দিতে বলে আমি না করাই আমাকেও উক্ত কমিটি থেকে বের করে দিয়েছে।

এবিষয়ে প্রধান শিক্ষক সুজাউল ইসলাম বলেন শিক্ষার্থীদের অভিযোগ মিথ্যা এবং বানোয়াট।

এবিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন আমাদের কাছে এবিষয়ে কোন লিখিত অভিযোগ নেই তবে কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park