
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২৮ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪ টায় বড় মসজিদ গেট হতে মিছিলটি বের হয়ে পাঁচবিবির রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে পাঁচমাথা হয়ে তিনমাথাতে সমাবেশ করে উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ডা: সুজাউল করিম আমীর উপজেলা জামায়াতে ইসলামী।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা: ফজলুর রহমান সাঈদ জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় সূরা সদস্য এবং জয়পুরহাট এক আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাম কিবরিয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, মোস্তাফিজুর রহমান জেলা জামায়াতে ইসলামীর অন্যতম সূরা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান, আবুল বাশার উপজেলা জামায়াতে ইসলামীর সদস্য, শিবিরের সভাপতি ও সদস্যরা। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন পাঁচ দফা বাস্তবায়নের পাশাপাশি ২৮ শে অক্টোবর ২০২৬ এর লগি বৈঠার বর্বরোচিত হত্যাকাণ্ডের ন্যায়বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। উক্ত হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও এর সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে সরকারকে বিচার নিশ্চিত করতে হবে।