1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে ‎ক্ষমতার দাপটে গভীর নলকূপ জবরদখল ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

পাঁচবিবিতে ‎ক্ষমতার দাপটে গভীর নলকূপ জবরদখল ‎

ইদ্রিস আলী ‎পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ ‎
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পঠিত

ইদ্রিস আলী
‎পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

‎
‎বিগত সরকারের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে গভীর নলকূপ জবরদখল করে নেওয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। জয়পুরহাটের পাঁচবিবির আওলাই ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সম্পাদক একরামুল হক চৌধুরী তাওহীদ ক্ষমতার প্রভাব খাটিয়ে আওলাই গ্রামের মোঃ কিনা মন্ডলের ছেলে মোঃ বেলাল মন্ডলের গভীর নলকূপটি জবরদখল করায় প্রতিকারের আশায় বেলাল থানায় লিখিত অভিযোগের পাশাপাশি সংবাদ সম্মেলন করেন।
‎শুক্রবার দুপুরে বেলাল নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেন, দীর্ঘ ১০’বছর প্রবাসে শ্রমিকের কাজ করি। সন্তানদের কথা ভেবে প্রায় ১৭’লক্ষ টাকা খরচ করে গভীর নলকূপের সকল কার্যক্রম সম্পন্ন করি। হঠাৎ তাওহীদ চেয়ারম্যান ও মৃত ছহির উদ্দিনের ছেলে আবু বক্কর রশিদ রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাকে জিম্মি করে ৩’লক্ষ টাকা চাঁদা দাবী করে। গভীর নলকূপের ঘর, বিদ্যুৎ সংযোগ বাবদ আমাকে ৪’লক্ষ টাকা দিয়ে প্রকল্পটি জবরদখল করে নেয়। এতে সাড়ে ১২’লক্ষ টাকা আর্থিক ক্ষতি হয় বলে জানায় বেলাল। তিনি আরো বলেন, ১০’কেভির ৩’টি ট্রান্সফরমার বেআইনিভাবে পোল্ট্রি খামারে অবৈধ বৈদতিক সুবিধা ভোগ করছে। উক্ত সংযোগটির মিটার নং-৯২৫৮৭৩২৫ (বই নং-৩৪/৫৮০/৮০১০) এখনও বহাল রয়েছে। বাড়িতে নেশাদ্রব্য দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টাও করেছিল তারা। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার ন্যায্য পাওনা ফিরে পাওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বেলাল।
‎তাওহীদ চেয়ারম্যান বলেন, বেলালের এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। উপযুক্ত মূল্যেই এসব ক্রয় করেছেন যার সব দলিল প্রমাণ আছে।
‎এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ তামবিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park