
ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ ইং উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ সম্প্রসারিত অফিস নতুন ভবনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। আজ বিকেল ৩ টায়
প্রস্তুতিমূলক মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ।
এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিসার, বেলায়েত হোসেন ,পাঁচবির থানা অফিসার ইনচার্জ নিয়ামুল হক, উপজেলা বিএনপির সভাপতি, সাইফুল ইসলাম ডালিম,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী,
পাঁচবিবি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল, বীর মুক্তিযোদ্ধা রুকু তরফদার , বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বুলু, আটাপুর ইউনিয়নের চেয়ারম্যান আ স ম শামসুল আরেফিন চৌধুরী আবু, বাগজানা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক,
আয়মা রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মিল্টন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, জামাইত ইসলাম নেতা, ছাত্র প্রতিনিধি সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস অফিসার আরিফুর রহমান, সহ আসন্ন শারদীয় দুর্গাপূজা মন্ডবের সভাপতি, সম্পাদক ও পাঁচবিবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্রীঃ সজল কুমার সহ বিভিন্ন পর্যায়ের গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রস্তুতিমূলক বিনিময় সভায় বক্তারা বলেন আসন্ন শারদীয় দুর্গাপূজায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এদিকে খেয়াল রেখেই বক্তারা নানা মত পোষণ করেছে। এছাড়াও শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী সকল পর্যায়ের নেতাকর্মী সহ উপস্থিত সকলের কাছে সহযোগিতা চেয়ে পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ সমাপনী বক্তব্যর মধ্য দিয়ে মত বিনিময় সভা সমাপ্তি ঘোষণা করেন।