1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে অষ্টপ্রহরব্যাপী লীলা কীর্তন উৎসব পরিদর্শনে শামীম হোসেন মন্ডল, দিলেন ৫০ হাজার টাকা অনুদান। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবিতে অষ্টপ্রহরব্যাপী লীলা কীর্তন উৎসব পরিদর্শনে শামীম হোসেন মন্ডল, দিলেন ৫০ হাজার টাকা অনুদান।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২৬ বার পঠিত

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রেলওয়ে কুলিপট্টি (তুড়িপাড়া) সার্বজনীন দুর্গা মন্দিরে অনুষ্ঠিত অষ্টপ্রহরব্যাপী লীলা কীর্তন উৎসব পরিদর্শন করেছেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল।
উৎসব পরিদর্শনকালে তিনি আয়োজক কমিটির নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

এ সময় শামীম হোসেন মন্ডল মন্দির ও ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য আয়োজক কমিটির নিকট নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন।

তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বজায় থাকলে সমাজে শান্তি ও উন্নয়ন নিশ্চিত হবে।”
শামীম হোসেন মন্ডলের এ সহযোগিতায় আয়োজক কমিটির পক্ষ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। উৎসবে এলাকার বিপুল সংখ্যক ভক্তবৃন্দ ও দর্শনার্থী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park