1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবি সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৬ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার সকালে উপজেলার রতনপুর গ্রামের জালাল হোসেনের ছেলে মামুনুর রশিদ (২৫) স্বর্ণের বারগুলো নিয়ে শালুয়ার মাঠ দিয়ে ভারতে পাচারের চেষ্টা করার সময় বিজিবির হাতে আটক হন।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে হাটখোলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আনিছুর রহমানের নেতৃত্বে একটি টহল দল সালুয়ার মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মামুনুর রশিদের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park