1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি রতনপুর মাদকমুক্ত করতে যুবকদের সংগ্রাম, মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

পাঁচবিবি রতনপুর মাদকমুক্ত করতে যুবকদের সংগ্রাম, মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৬১ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

মাদক একটি পরিবার, সমাজ, দেশ ও জাতির জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুবসমাজের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে মাদকের ভয়াল থাবা। একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজের জীবনই নয়, পরিবার ও সমাজের শান্তিও বিঘ্নিত করে। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে স্থানীয় যুবকদের উদ্যোগে একটি মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

শুক্রবার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী রতনপুর স্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ সুলতান মাহামুদ, জয়পুরহাট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ আল-ইমরান মণ্ডল, ইউনিয়ন জামায়াতের আমির মোঃ সাজেদুল রহমান সরকার, সমাজসেবক মোঃ আব্দুল মতিন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোস্তাফিজুর রহমান সুমন, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী, ছাত্রদল কর্মী মোঃ এমরান হোসেন এবং জয়পুরহাট জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাবেক ক্রীড়া সম্পাদক ও যুবদল কর্মী মোঃ জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পলাশগড় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এই মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করেন মোঃ মাসুদুল ইসলাম মুরাদ। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park