1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি থানার এস,আই কে কাঁচি দিয়ে আঘাত করার ঘটনায় ২জন গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

পাঁচবিবি থানার এস,আই কে কাঁচি দিয়ে আঘাত করার ঘটনায় ২জন গ্রেপ্তার

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৫০ বার পঠিত

 

জয়পুরহাটের পাঁচবিবি থানার উপ-পরির্দশক (এসআই) আলমগীর কবির (২৯) কে কাঁচি দিয়ে আঘাত করার ঘটনায় বেলাল ও রাফি নামে দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দিবাগত গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউপির পাটাবুকা গ্রামের ফুলবরের ছেলে বেলাল হোসেন ও একই গ্রামেে রফিকুল ইসলামের ছেলে রাফি মিয়া বলে জানাগেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পাঁচবিবির বালিঘাটা পাটাবুকা গ্রামের বেলাল হোসেনের সাথে চাঁপাইনবাবগঞ্জে এক নারীর সাথে বিয়ে হয়। প্রায় ৩-৪বছর আগে তাদের বিচ্ছেদ হলেও একটি সন্তানও রয়েছে। গত শনিবার সাবেক স্বামীর বাড়ীতে আটকে রেখেছিল বলে জরুরি ভাবে ৯৯৯ কল করে অভিযোগ দায়ের করেন তালাকপ্রাপ্ত ওই নারী। সেখানে এসআই আলমগীর কবির গিয়ে ঘটনাটি সমাধানের চেষ্টা করেন। গত রোববার বিকেলে আবারও ফোন পেয়ে সেখানে গিয়ে ঘটনাটি সমাধান করতে যান। স্থানীয় বাসিন্দা রাফিকে সরিয়ে বিষয়টি মীমাংসা করা হয়। এটি ওই ছেলে মেনে নিতে না পেরে উত্তেজিত হয়ে কাঁচি দিয়ে এসআইকে আঘাত করে। পরে তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব তাকে দেখতে যান। এরপর রাতেই এসআই আলমগীর কবির বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পর বিভিন্ন এলাকায় অভিযানে চালিয়ে আসামীদের গ্রেপ্তার করে পুলিশ।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হওয়ার পর ওই নারীর সাবেক স্বামী বেলাল হোসেন ও প্রতিবেশী রাফি মিয়াকে গ্রেপ্তার করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park