
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৪নং বালিঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বার) পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিদ্দিকা পারভীন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করার ইচ্ছা পোষণ করে আসছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে এলাকার উন্নয়ন, নারী-শিশুর কল্যাণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করতে চান।
সিদ্দিকা পারভীন বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হতে চাই। জনগণ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করব এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাব।”
তিনি আসন্ন ইউনিয়নব পরিষদ নির্বাচনে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটারের দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেন।