1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পবায় নদী থেকে ভ্যানচালকের ভাসমান লাশ উদ্ধার, ১০০ গজ দূরে ছিল ভ্যান - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

পবায় নদী থেকে ভ্যানচালকের ভাসমান লাশ উদ্ধার, ১০০ গজ দূরে ছিল ভ্যান

মোঃ মহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৯৮ বার পঠিত

মোঃ মহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহীর পবা উপজেলায় বারনই নদী থেকে আলতাফ হোসেন নামের ৪৫ বছর বয়সী এক ভ্যানচালকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ভ্যানচালক আলতাফ হোসেন পবার বাগসারা নওদাপাড়া গ্রামের বাসিন্দা মুনসুর আলী ছেলে। সোমবার (৩ মার্চ) সকালে তার উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলতাফ হোসেন গতকাল রোববার ভ্যানগাড়ি নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড় হয়। এদিন রাত ৮ পর্যন্ত পরিবারের সাথে যোগাযোগ রালহলেও সে রাতে বাড়ি ফেরেনি। রাত ৮টার পর থেকে তার আর কোনো সন্ধান পায়নি তার পরিবার লোকজন। পরে আজ সোমবার সকালে বারনই নদীতে আলতাফের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠায়।

পুলিশ জানায়, আলতাফের লাশ যেখানে পড়ে ছিল সেখান থেকে প্রায় ১০০ গজ দূরে তার ভ্যানটি পাওয়া গেছে। আলতাফের মৃত্যু কীভাবে হয়েছে তা পুলিশ নিশ্চিত হতে পারেনি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। তারপরও পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারকে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park