1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নিরাপত্তার চাদরে সিসিটিভির আওতায় মহেশখালী পৌরসভার বাজার ও প্রধান সড়ক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন

নিরাপত্তার চাদরে সিসিটিভির আওতায় মহেশখালী পৌরসভার বাজার ও প্রধান সড়ক

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
সমুদ্র ঘেরা দ্বীপ মহেশখালী পৌরসভার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং জননিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও গোরকঘাটা বাজারে।

১১ নভেম্বর (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে এ সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন করেন জনাব মোঃ হেদায়েত উল্যাহ্, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক, মহেশখালী। 

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “পৌর এলাকার নিরাপত্তা ও অপরাধ দমনে সিসিটিভি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগের মাধ্যমে যে কোনো অপরাধমূলক কার্যক্রম দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা সম্ভব হবে।”

পৌরসভার বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ মোড়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং গোরকঘাটা বাজারের প্রবেশপথে এসব ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুরো ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা হবে নবনির্মিত সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল রুম থেকে।

উপস্থিত অতিথিরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, স্থানীয় প্রশাসনের এ পদক্ষেপে নাগরিক নিরাপত্তা আরও জোরদার হবে এবং অপরাধ দমনে সহায়ক ভূমিকা রাখবে।

পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park