
নতুন বছরের শুরুতে পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
নতুন বছরের শুরুতে সাতক্ষীরা সদরে পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
বুধবার (১ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে
শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
বই বিতরণের সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সহকারী শিক্ষক আলমগীর কবীর,পলাশ কুমার, বিশ্বনাথ মন্ডলসহ বিভিন্ন অতিথি ও অত্র স্কুলের ছাত্র-ছাত্রীরা।
এসময় বক্তারা বলেন, নতুন বই পেয়ে সকলকে নতুন উদ্যামে পড়াশুনা শুরু করতে হবে, যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে অভিনন্দন এবং যারা ভাল রেজাল্ট করতে পারোনি তাদেরকে সামনে আরও ভাল রেজাল্ট করার জন্য বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করা হবে সকলে সেইভাবে চেষ্টা করবে।