1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নকলায় ব্যাটমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

নকলায় ব্যাটমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো: ফিরোজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৬০ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার ৬ নং পাঠাকাটা ইউনিয়নে গোয়ালের কান্দা গ্রামে (১৮ই জানুয়ারি) শনিবার গোলাকান্দা যুব স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাঠাকাটা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সভাপতি মোস্তাফিজুর রহমান মুস্তাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ৬ নং পাঠাকাটা ইউনিয়নের জনতার চেয়ারম্যান মোবারক হোসেন মিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, ৬ নং পাঠাকাটা ইউনিয়নের যুবদলের আহবায়ক শামীম কবিরাজ, নকলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুর সাত্তার, ৬ নং পাঠাকাটা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল রহমান জর্জ, যুগ্ম আহ্বায়ক লাল মিয়া, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোস্তফা কামাল, যুবদল নেতা, পলাশ ,লুৎফর, খোরশেদুল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় কাজাইকাটা একাদশ বনাম গোয়ালাকান্দা একাদশ, বিজয়দল কাজাইকাটা, রানার্সআপ গোয়ালাকান্দা। খেলাটি পরিচালনা করেন ৫ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক, মোহাম্মদ খোকন মিয়া।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park