1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নকলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, আট ইটভাটাকে প্রায় অর্ধ কোটি টাকা জরিমানা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

নকলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, আট ইটভাটাকে প্রায় অর্ধ কোটি টাকা জরিমানা

মো: ফিরোজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ৪৮ বার পঠিত

শেরপুরের নকলায় বায়ু দূষণ বন্ধ করার লক্ষে অবৈধ ইটভাটায় জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব
আবদুল্লাহ আল-মামুন। ৭ জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী অভিযানে ৮টি ইটভাটাকে মোট ৪৭ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলার কুর্শাবাদাগৈড়ে মেসার্স এফআর ব্রিকস, পাইস্কার মেসার্স ঝিকঝাক এফআর ব্রিকস, শিববাড়ির সুমন ঝিকঝাক ব্রিকস, ধনাকুশার মেসার্স জননী ব্রিকস, বন্দটেকির মেসার্স বাবা ঝিকঝাক ব্রিকস, গৌড়দ্বারের মেসার্স তাহের ব্রিকস, মেসার্স সেভেন স্টার ব্রিকস ও রুনীগাও’র মেসার্স চমক ব্রিকসকে ৪৭ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

এসময় শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক নূর কুতুবে আলম সিদ্দীক, ফায়ার সার্ভিস স্টেশন শেরপুরের ওয়ার হাউজ পরিদর্শক নাছিম উদ্দিন, নকলা থানার এসআই সাদেকুর রহমান, এএসআই নূরল ইসলামসহ সেনাসদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন এবং জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস প্রসিকিউশন প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park