1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নওগাঁয় মহাদেবপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

নওগাঁয় মহাদেবপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু।

নওগাঁ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৩৬৮ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে বজ্রপাতে মোঃ আনোয়ার হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তার বাড়ির পাশের একটি জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করার সময় তার মৃত্যু হয়। নিহত আনোয়ার হোসেন উপজেলার খাজুর ইউনিয়নের রণাইল উপর পাড়া গ্রামের মৃত হাফেজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির মধ্যে তার বাড়ির পাশের একটি জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করার সময় হটাৎ বজ্রপাত ঘটলে পাওয়ার টিলার থেকে ছিটকে পরে ওই জমিতেই সে মারা যায়। পরে স্থানীয়রা খালি পাওয়ার টিলার দাঁড়িয়ে থাকতে দেখে ঘটনাস্থলে এসে মাটিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিকভাবে তারা থানায় সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park