
মাসুদ রানা, সাতক্ষীরা :
সাতক্ষীরা থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক, প্রয়াত সাংবাদিক জি.এম. নূর ইসলামের স্মরণে সাতক্ষীরার ধুলিহরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টায় ধুলিহর সাংবাদিক ক্লাবে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন দৈনিক দৃষ্টিপাতের সাংবাদিক শাহাদাৎ হোসেন বাবু ও মোঃ ইমরান হোসেন।
অনুষ্ঠানে সাংবাদিক শাহাদাৎ হোসেন বাবুরস সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আশরাফুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি.বি. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ খুরশিদ আলম, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, সদর উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমান, মাও. রুহুল আমিন বাবলু এবং ব্রহ্মরাজপুর বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্মরণসভায় বক্তারা প্রয়াত সাংবাদিক জি.এম. নূর ইসলামের কর্মময় জীবন ও সাংবাদিকতায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, একজন সাংবাদিক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সত্য, ন্যায় ও মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মেহেদী হাসান শিমুল। আলোচনা সভা শেষে প্রয়াত সাংবাদিক জি.এম. নূর ইসলামের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাও. আশরাফুজ্জামান খোকন।