1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দূর্গাপুরে নারী সিন্ডিকেটের হাত থেকে বাঁচতে মোহনপুরে সংবাদ সম্মেলন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

দূর্গাপুরে নারী সিন্ডিকেটের হাত থেকে বাঁচতে মোহনপুরে সংবাদ সম্মেলন

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২৭৪ বার পঠিত

‎
‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
‎
‎রাজশাহীর দূর্গাপুরে নারী সিন্ডিকেটের হাত থেকে বাঁচতে পার্শ্ববর্তী মোহনপুর উপজেলায় গিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভুগি একটি পরিবার। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধায় মোহনপুর উপজেলার ঐক্য প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করেন তারা।
‎
‎সংবাদ সম্মেলনে ভুক্তভুগী পরিবার জানান, রাজশাহীর দূর্গাপুর উপজেলার সূর্য্যভাগ গ্রামের আমজাদ আলীর মেয়ে আশুরা খাতুন (২৬) অর্থের লোভে একই গ্রামের ওমর আলীর ছেলে ফারুক হোসেনের বাড়িতে গত ১৬ আগস্ট বিয়ের দাবীতে অনশনের নাটক শুরু করে। এই মেয়ের মাধ্যমে অর্থের জন্য এলাকার কিছু দুষ্কৃতিকারীরা যোগ দিয়ে হুমকি প্রদান করছে ভুক্তভোগী পরিবারকে। পরে ছেলের মা বিমলা বিবি দূর্গাপুর থানায় গেলে নারী সিন্ডিকেটের লোকজনের বাঁধায় থানায় ঢুকতে না পেরে ফিরে আসেন। বর্তমানে আইনগত সেবা না পাওয়ায় ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। এঘটনার পর থেকে ভুক্তভোগী ফারুক হোসেনকে আর তার পরিবার খুজে পাচ্ছেনা। তাই নিরুপায় হয়ে জেলার মোহনপুর উপজেলায় গিয়ে সংবাদ সম্মেলন করেন ছেলের বাবা-মা ও ভগ্নিপতি।
‎
‎সংবাদ সম্মেলনে তারা আরো জানান, ফারুকের বিয়ে ঠিক করা হলে এলাকার সাবেক ইউপি সদস্য ফজলু, রিয়াজুল, গোলাম মোস্তফা, হেলাল, মেয়ের ভাই ইসাহাক ও আরমান আলী, মেয়ের বাবা আজাদ আলী, মুস্তাকিমসহ সকলে মিলে দুই বাচ্চার মা আশুরা খাতুনকে গত শনিবার বিকাল ৫ টার দিকে আমার বাড়িতে পাঠিয়ে বিয়ের দাবিতে অনশন করিয়ে থাকে। আমরা তাদের আচরণে ভয় পেয়ে তাদের হাত থেকে বাঁচতে চাইলে তারা বলে নগদ দুই লাখ টাকা আমাদের দিলে আমরা আর সমস্যা করবোনা, না হলে আমরা ফারুকের সাথে তোমাদেরও খবর করে দিবো। আমাদের পক্ষ থেকে টাকা দিতে অস্বীকার করলে তারা আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়। পরে আমরা আর ফারুককে খুজে পাইনা। দূর্গাপুর থানায় গিয়ে আমরা আইনগত সহযোগিতা চাইতে গেলে থানার গেট থেকে মেয়ের ভাইসহ এই সকল দুষ্কৃতিকারীরা আমাদের ভয় দেখিয়ে ফিরিয়ে দিয়ে আমাদের পরিবারের সকল কে নানান ভাবে হুমকি দিয়েই যাচ্ছে। আমরা আইনের সহযোগিতায় মুক্তি চাই। আমাদের পক্ষে যেহেত্যু টাকা দেওয়া সম্ভব নই, তাই আইনের সহযোগিতা ছাড়া আমাদের যেকোন সময় এই বাহিনীরা প্রাণে মেরে ফেলবে।
‎
‎সংবাদ সম্মেলনে ছেলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম বলেন, মেয়ের বংশের অনেকেই একাধিক বিয়ে ছাড়াও মানুষকে নারী দিয়ে ফাঁসিয়ে থাকে। এবার তাদের নজর পড়েছে আমার শ্বশুর বাড়ির দিকে। তারা টাকার জন্য আমার শ্বশুর বাড়ির প্রত্যেককে হুমকি দিচ্ছে। আমার ছেলেকে তারা মেরে ফেলছে কিনা, তাও আমরা বুঝতে পারছিনা। এখন আইনগত বিশেষ পদক্ষেপের জন্য আমরা আকুল আবেদন করছি।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park