1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে সরকারি হাসপাতালে মেডিকেল প্রতিনিধিদের দৌরাত্বে অতিষ্ঠ রোগী ও রোগীর স্বজনরা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

দুর্গাপুরে সরকারি হাসপাতালে মেডিকেল প্রতিনিধিদের দৌরাত্বে অতিষ্ঠ রোগী ও রোগীর স্বজনরা

স্টাফ রিপোর্টার: মোঃ আকাশ ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: মোঃ আকাশ ইসলাম

 

রাজশাহীর দুর্গাপুর হাসপাতালে বিভিন্ন ওষুধ কোম্পানি প্রতিনিধিদের দৌরাত্ম্য দিন দিনই বেড়েই চলেছে। তাদের দৌরাত্ম্যে নানা হয়রানি ও দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও রোগীর স্বজনরা। ৮ সেপ্টেম্বর রবিবার সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে গিয়ে দেখা যায়, চিকিৎসা নিতে আসা রোগীদের প্রেসক্রিপশানের ছবি তুলে নিচ্ছেন মেডিকেল রিপ্রেজেন্টিভরা। হাসপাতালের জরুরি বিভাগ থেকে বের হলেই রোগীদের ঘিরে ধরে হাত থেকে এক রকম জোর করে নিচ্ছে রোগীদের প্রেসক্রিপশান। এরপর তুলছেন ছবি। হাসপাতালে চিকিৎসা নিতে আসা লাবলী, সবুজ, আ. হাফিজ, রাজু, হারুনসহ আরও অনেকেই জানান, তাদের প্রতিটা দিনই অতিষ্ঠ করে তুলছে বিভিন্ন ওষুধ কোম্পানির  রিপ্রেজেন্টেটিভরা। এই বিষয়ে হাসপাতালের প্রধান কর্মকর্তাকে জানালেও কোনোই লাভ হচ্ছে না। অনুসন্ধানে জানা যায়, হাসপাতাল কর্তৃপক্ষদের কে মোটা অঙ্কের মাসিক মাসোহারাসহ বিভিন্ন উপহার দিয়ে থাকেন এই রিপ্রেজেন্টেটিভরা। এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুর জাহিদের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, ‘ ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেভদের কে আমি এর আগে ডেকে নিয়ে নিষেধ করেছি হাসপাতালে ঢুকে ছবি নেওয়া যাবে না। তারা হাসপাতালে ঢুকে প্রেসক্রিপশানের ছবি নিচ্ছে এ বিষয়টি আমার জানা ছিলো না। তবে তিনি বলেন উপহার সামগ্রী তারা দিলে ডাক্তাররা নিতে পারেন এটা নিয়ে আইনি কোন জটিলতা নাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park