1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তাড়াশে নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান লাবুকে সংর্বধনা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

তাড়াশে নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান লাবুকে সংর্বধনা

সাব্বির মির্জা তাড়াশ ( সিরাজগঞ্জ)
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ২৮৯ বার পঠিত

সাব্বির মির্জা তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. শামিম তালুকদার লাবুকে সংর্বধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১ আগষ্ট) সকালে উপজেলার বারুহাঁস ইউনিয়নের কুসুম্বী দারুল উলুম কওমীয়া হাফিজিয়া মাদ্রাসা ও সংযুক্ত এতিমখানা লিল্লাহ বোর্ডিং ওই সংবর্ধনার আয়োজন করে।
প্রধান অতিথি আলহাজ্ব মো. শামিম তালুকদার লাবু মাদ্রাসা এলাকায় পৌছালে মাদ্রাসার কোমলমতি শিশুরা ফুলেল শুভেচ্ছা জানায়।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্টও প্রদান করা হয়।
কুসুম্বী মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. শরিফুল ইসলাম তাজফুল।
এ সময় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য নার্গিস জাহান, রায়গঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জিয়াদুল ইসলাম মাইকেল, তাড়াশ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জর্জিয়াস মিলন রুবেল, ইউপি চেয়ারম্যান মো. হাবিলুর রহমান হাবিব, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আতিকুল ইসলাম বুলবুল প্রমূখ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতীর কল্যান কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে প্রধান অতিথি মাদ্রাসার এতিম শিশুদের সাথে দুপুরের খাবার গ্রহন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park