1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তাড়াশে তালম ইউপি চেয়ারম্যান আব্দুল খালেকের অপসারণের দাবীতে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

তাড়াশে তালম ইউপি চেয়ারম্যান আব্দুল খালেকের অপসারণের দাবীতে মানববন্ধন

সাব্বির মির্জা, তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১১৩ বার পঠিত


তাড়াশে তালম ইউপি চেয়ারম্যান আব্দুল খালেকের অপসারণের দাবীতে মানববন্ধন

সাব্বির মির্জা, তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তালম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক আত্মগোপনে রয়েছে। ফলে ইউনিয়ন পরিষদের সকল সেবা কার্যক্রম বন্ধ থাকায় অকার্যকর হয়ে পড়েছে ইউনিয়ন পরিষদ। আব্দুল খালেকের আত্মগোপনে থাকায় ভোগান্তিতে পড়েছেন এলাকার সেবা গ্রহীতারা। আর এ অবস্থায় এলাকার ভুক্তভোগী জনগণ ও সেবা গ্রহীতারা মানববন্ধন করেন চেয়ারম্যান খালেকের বিরুদ্ধে।
সোমবার (১৯ আগস্ট) সকাল ১০ টার সময় তালম ইউনিয়ন পরিষদ চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য দেন, সেবাবঞ্চিত আলামিন হোসেন, আসিব ইকবার, আবুল কালাম আজাদসহ আরো অনেকে। এ সময়ে চেয়ারম্যান আব্দুল খালেকের অপসারণ দাবী করে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন সনদ, ওয়ারিশান সনদ, নাগরিক সনদহ বিভিন্ন প্রকার সেবা না পেয়ে চরম বিপাকে পড়েছেন এসব প্রতিষ্ঠানে সেবা নিতে আসা ইউনিয়নের জনসাধারণ। চেয়ারম্যান ও অন্য জনপ্রতিনিধির কক্ষ তালাবদ্ধ থাকায় কোন উপায় না পেয়ে ফিরে যাচ্ছেন সেবাগ্রহীতারা।সেবাগ্রহী জামাল মিয়া জানান, তিনি ওয়ারিশান সনদের জন্য এসেছেন। কিন্তু চেয়ারম্যান না থাকায় ফিরে যেতে হচ্ছে।এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. আব্দুল খালেক বলেন, ব্যক্তিগত কারণে বাইরে আছি। সময় খারাপ যাচ্ছে। সময় অনুকুলে আসলে ইউনিয়ন পরিষদে যাব।তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
সুইচিং মাং মারমা বলেন, শুধু জন্মনিবন্ধন সনদের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। তারপরও চেয়ারম্যান পরিষদে অনুপস্থিত থাকার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park