1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তাড়াশে ওয়ার্ড সভাপতি সম্পাদকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

তাড়াশে ওয়ার্ড সভাপতি সম্পাদকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লুৎফর রহমান,তাড়াশ:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১১৭ বার পঠিত


লুৎফর রহমান,তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশে বিভিন্ন ইউনিটের সভাপতি সম্পাদকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ( ৩১শে আগস্ট) শনিবার দুপুরে তাড়াশ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে তাড়াশ ফাজিল মাদ্রাসা হলরুমে বিভিন্ন ইউনিটের
সভাপতি সম্পাদকদের সাথে জামায়াতের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতের আমীর খ. ম. সাকলাইন।

বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়তে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথীর বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম।

আরো বক্তব্য রাখেন,উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক,
মোঃ শাহজাহান আলী মাষ্টার, কর্ম পরিষদ সদস্য প্রভাষক আবুল বাশার,আবুল বাসির খান তসলিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু বক্কার তাড়াশ পৌর শাখার সভাপতি কাওসার হাবিব, ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক।

এসময় বক্তারা দেশব্যাপী চলমান চুরি, ছিনতাই, লুটপাট ও ডাকাতির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির তীব্র নিন্দা জ্ঞাপন করেন। দেশের সংকটকালীন মুহূর্তে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করে যাওয়ার আহবান জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল সদস্যকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থেকে দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিতে বলেন।
প্রধান অতিথী মাওলানা আব্দুস সালাম বলেন,দেশের আকাশ থেকে এখনো কালো মেঘের ঘনঘটা কেটে যায়নি। শকুনীর শ্যান দৃষ্টি এখনো তৎপর রয়েছে। তাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষা এবং সুশাসন ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য সকলকে আরো বড় ধরনের ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park