
মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা-রংপুর লংমার্চের সিরাজগঞ্জ হাটিকুমরুলের জনসভা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামীর বেলকুচি উপজেলা দায়িত্বশীল, ছাত্র ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে ২য় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় লংমার্চের সিরাজগঞ্জ হাটিকুরুলের জনসভায় ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে ১ম প্রস্তুতি সভার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও কর্মবণ্টনের পর্যালোচনা করা হয়।
একইসাথে এলাকাবাসীকে জনসভায় যোগ দেয়ার আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর শেরনগর দলীয় কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।
বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা মজলিসে শূরা সদস্য ও বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আরিফুল ইসলাম সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন- বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার, নায়েবে আমীর মাওলানা আবুল হাশেম সরকার, সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, ছাত্র, শ্রমিক ও মিডিয়া বিভাগের প্রতিনিধিরা।