1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঠাকুরগাঁওয়ে ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার প্রতিবাদে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

ঠাকুরগাঁওয়ে ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ সাইফুল ইসলাম: ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

মোঃ সাইফুল ইসলাম: ঠাকুরগাঁও প্রতিনিধি

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স সহ সারাদেশে বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলা, ভাঙচুর, ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন ঠাকুরগাঁওয়ের গণমাধ্যম কর্মীরা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
দৈনিক লাখো কন্ঠের জেলা প্রতিনিধি রেজওয়ানুল হক রেজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন কালের কন্ঠের জেলা প্রতিনিধি ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি পার্থসারথি দাস, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু,ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি লুৎফর রহমান মিঠু সহ আরো অনেকে। এই হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার ও দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবি জানান বক্তারা। এর আগে সোমবার বাংলাদেশ প্রতিদিন, কালের কন্ঠ,নিউজ ২৪, ডেইরি সান, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডট কম,রেডিও ক্যাপিটাল সহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাতটি প্রতিষ্ঠানে হামলা চালায় দুর্বৃত্তরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park