1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে ২ বিজিবির শ্বাসরুদ্ধকর সফল অভিযানে ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র সহ আটক ২ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

টেকনাফে ২ বিজিবির শ্বাসরুদ্ধকর সফল অভিযানে ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র সহ আটক ২

শাহিন আলম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

শাহিন আলম টেকনাফ
কক্সাবাজারের টেকনাফে সাবরাংয়ের মাদক সম্রাট জুবাইরের বাড়িতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক দুঃসাহসিক অভিযান সম্পন্ন করেছে। দীর্ঘদিনের নিবিড় গোয়েন্দা নজরদারির মাধ্যমে গতকাল ১৬ অক্টোবর, একটি সঙ্ঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের আস্তানায় আঘাত হেনে বিজিবি ১৯,২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ লক্ষাধিক টাকা এবং চোরাচালানে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করতে সক্ষম হয়। এই সফল অভিযানটি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করার বিজিবি’র দৃঢ় প্রতিজ্ঞার ফসল।

টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি জোরদার এবং টেকনাফে সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে নিবিড় গোয়েন্দা জাল বিছিয়ে সম্প্রতি বেশ কিছু মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সকল অভিযানে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে সাবরাং মন্ডলপাড়া গ্রামে মাদক কারবারের মূলহোতা মোঃ জুবাইর-এর সন্ধান পায় ২ বিজিবি। গোয়েন্দা তথ্যে নিশ্চিত হওয়া যায় যে, জুবাইরের বিলাসবহুল ও সুরক্ষিত বাড়িটিই মাদক মজুত ও বিপণন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। টেকনাফের শান্তি ও নিরাপত্তা রক্ষায় লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি-এর সরাসরি নেতৃত্বে অর্ধশতাধিক বিজিবি সদস্যের সমন্বয়ে গঠিত ২ বিজিবির একটি বিশেষ আভিযানিক দল ১৬ অক্টোবর সন্ধ্যায় রহস্যময় বাড়িটিকে ঘিরে ফেলে অভিযান শুরু করে। মাদক চক্রের আস্তানায় প্রায় ৮ (আট) ঘণ্টাব্যাপী কঠোর ও নিরলস তল্লাশি চালায় বিজিবি। অভিযান চলাকালে, হটপটের ভিতরে লুকায়িত বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে দেওয়াল টপকে পালানোর সময় আইয়ুব আলী (৩৭) কে গ্রেফতার করা হয়। একইসাথে, বাড়ির অভ্যন্তরে আত্মগোপন করে থাকা মূলহোতার স্ত্রী ফাইজা আক্তার (১৯) কেও আটক করা হয়। দীর্ঘসময় ধরে চলা এই মাদক বিরোধী অভিযানে বিজিবি সদস্যদের অদম্য ধৈর্য এবং পেশাদারিত্বের ফলে বাড়ির বিভিন্ন গোপন কুঠুরি থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সর্বমোট ১৯,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক বিক্রয় ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে সহিংস চক্রটির ব্যবহৃত ০৭টি চাপাতি এবং ০৪টি চাকুসহ মোট ১১টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। তাছাড়া, বাড়ির ভেতরে ও বাইরে মাদক কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত ০২টি ওয়াকিটকি সেট এবং ০৪টি সার্ভেল্যান্স সিসি ক্যামেরা উদ্ধার করা হয়। এছাড়াও, মাদক বিক্রয় হতে প্রাপ্ত নগদ ১০,৩০,০০০ টাকা এবং বিপুল পরিমাণ ব্যাংক লেনদেনের প্রমাণাদি জব্দ করা হয়েছে। উল্লেখ্য যে, তল্লাশির একপর্যায়ে বাড়ির ভেতর থেকে মাদকদ্রব্য প্যাকেজিং এর জন্য ব্যবহৃত মেশিন এবং গোপনে ইয়াবা পরিবহন করার জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত মোটরসাইকেলের দুইটি তেলের ট্যাংক উদ্ধার করা হয়। তবে, মাদক কারবারী চক্রের মূল হোতা মোঃ জুবাইর (৪০) এখনও পলাতক থাকলেও, তাকে দ্রুত আইনের আওতায় আনতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। তার বিরুদ্ধে ইতিপূর্বে চট্টগ্রামের কর্ণফুলী থানায় দায়েরকৃত মাদকের মামলা রয়েছে।

আটকক্রতরা হলেন,ফাইজা আক্তার (১৯), স্বামী- মোঃ জুবাইর সাবরাং মন্ডলপাড়া,সাবরাং, থানা-টেকনাফ, ,আইয়ুব আলী (৩৭), পিতা-আবুল কালাম, মৌলভীপাড়া, (ওয়ার্ড নং-০৮), টেকনাফ।

পলাতক আসামীর হলেন মোঃ জুবাইর (৪০), পিতা-ফজল হক,সাবরাং মন্ডলপাড়া, সাবরাং টেকনাফ,

জব্দকৃত আলামত, ইয়াবা ট্যাবলেট-১৯,২০০ পিস, ইয়াবা পাউডার- ১৩০ গ্রাম, নগদ অর্থ-১০,৩০,০০০ টাকা,ল্যাপ্টপ -০১টি,চাকু-০৪টি,চাপাতি-০৭টি,ওয়াকিটকি সেট-০২টি,মাইক্রোফোন-০১টি,এন্ড্রোয়েট ফোন-০২টি,বাটন ফোন-০৩টি, পিতলের পাল্লা-০১টি,ল্যান্ড ফোন -০১টি, সিসি ক্যামেরা-০৪ টি,মোটর সাইকেলের তেলের ট্যাংক-০২টি।

আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,আপনাদের ভবিষ্যৎ আমাদের কাছে আমানত। যত শক্তিশালী চক্রই হোক, দেশের মাটি থেকে মাদক চোরাচালানের কালো ছায়া সম্পূর্ণরূপে মুছে ফেলার জন্য বিজিবি’র সকল সদস্য সদা প্রস্তুত ও অঙ্গীকারবদ্ধ। আমাদের এই নিরলস পরিশ্রম মাদকমুক্ত টেকনাফ গড়ার প্রত্যয়কে আরও মজবুত করবে। সীমান্ত সুরক্ষার এই সংগ্রামে আমরা সবসময় আপনাদের পাশে আছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park