1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে র‍্যাব-১৫-এর অভিযানে পলাতক সাজাপ্রাপ্ত আসামি শুগুলা আটক। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

টেকনাফে র‍্যাব-১৫-এর অভিযানে পলাতক সাজাপ্রাপ্ত আসামি শুগুলা আটক।

টেকনাফ প্রতিনিধি //
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি //

কক্সবাজারের টেকনাফ পৌরসভার ঝরণা চত্বরে অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. আলী হোসেন প্রকাশ ‘শুগুলা’ (৪৩)-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

র‍্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে র‍্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল টেকনাফ পৌরসভার ঝরণা চত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আলী হোসেন প্রকাশ শুগুলাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শুগুলা টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকার মৃত নবী হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park