1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঝিকরগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ এক ব্যক্তি গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

ঝিকরগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ এক ব্যক্তি গ্রেফতার

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

 

 

মোঃ আজাদ হোসেন, যশোর প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার গদখালি ইউনিয়নের বারবাকপুর বিশ্বাসপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ওই এলাকার মৃত শাহাজুল ইসলামের ছেলে মো. জাকির হোসেন (৪৩)।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের উপপরিদর্শক (এসআই) শেখ আবুল কাশেমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। তিনি জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, বারবাকপুর এলাকায় রেক্টিফাইড স্পিরিট মজুদ করা হয়েছে। খবর পেয়ে দ্রুত সেখানে অভিযান চালিয়ে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ জাকির হোসেনকে আটক করা হয়।”

 

তিনি আরও বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝিকরগাছা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

 

উল্লেখ্য, রেক্টিফাইড স্পিরিট সাধারণত মদ তৈরির মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয় এবং এটি অনুমতি ছাড়া সংরক্ষণ বা বিক্রয় করা আইনত দণ্ডনীয় অপরাধ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park