1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাফলংয়ে চা-বাগানকে রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

জাফলংয়ে চা-বাগানকে রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

আফাজ উদ্দিন,জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৫ বার পঠিত

আফাজ উদ্দিন,জেলা প্রতিনিধি:সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা-বাগান সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নবাসী ও জাফলং চা-বাগানের চা শ্রমিকদের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জাফলং চা-বাগান রক্ষা হউক, আমার মাটি আমার মা, ধ্বংস হতে দিবো না, ড্রেজার মেশিন বন্ধ হউক,চা শিল্পের ক্ষতিগ্রস্ত মানবো না মানবো না, প্রশাসন নিরব কেন জবাব চাই জবাব দাও” এরকম বিভিন্ন শ্লোগান সংবলিত প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে কয়েক শতাধিক চা শ্রমিক নারী পুরুষ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং বিএনপি’র সভাপতি সাইদুর রহমান, জাফলং চা বাগানের ব্যাবস্থাপক (ম্যানেজার) নাছির উদ্দীন খাঁন, চা বাগানের পঞ্চায়েত প্রধান নিরঞ্জন গোয়ালাসহ আরও অনেকেই। মানববন্ধনে বক্তারা প্রশাসনের উদ্দশ্যে বলেন, জাফলং চা বাগান হচ্ছে উত্তর সিলেটের অনন্য এক ঐতিহ্য। আপনারা দয়া করে আমাদের এ ঐতিহ্যকে রক্ষায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ করুন। পাথর ও বালু খেকোদের দৌরাত্ম্যে এবং নদী ভাঙনের কবলে ইতিমধ্যে এই চা বাগানের প্রায় ৩০০ একর ভূমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন অবশিষ্ট যেটুকু রয়েছে সেটুকু রক্ষায় যদি দ্রুত ব্যবস্থা না নেন তাহলে একসময় এই চা বাগানের অস্তিত্ব টিকিয়ে রাখা মুশকিল হবে। কাজেই বিলীন হয়ে যাওয়ার আগে এই চা বাগান রক্ষায় আপনারা যদি কোন পদক্ষেপ না নেন তাহলে আমরাও (চা শ্রমিকরা) আমাদের অস্তিত্ব রক্ষায় মিছিল, মিটিং ও মানববন্ধনসহ লাগাতার আন্দোলন চালিয়ে যাবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park