1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জয়নগরের 'আশার আলো'র জয়জয়কার! ১০টি সোনা সহ মোট ১৭টি পদক জয় ছাত্র-ছাত্রীদের:- বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জয়নগরের ‘আশার আলো’র জয়জয়কার! ১০টি সোনা সহ মোট ১৭টি পদক জয় ছাত্র-ছাত্রীদের:-

বেবি চক্রবর্ত্তী, ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:- দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের ধোসা মিলন মন্দির প্রাঙ্গনের ‘আশার আলো ক্যারাটে একাডেমি’-র মুকুটে জুড়ল এক নতুন সাফল্যের পালক। গত ১২ ও ১৩ই সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে অনুষ্ঠিত ‘ওপেন ওয়ারিয়র ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ’-এ ৫ শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে এই একাডেমির মাত্র ১০ জন ছাত্র-ছাত্রী মোট ১৭টি পদক ছিনিয়ে এনেছে। এই প্রতিযোগিতায় তৃষা দাস খাঁ, আদিত্য নস্কর, সুমিত কুমার প্রামানিক, আবীর নস্কর, দৃশা মণ্ডল, মৃত্তিকা মণ্ডল, পূজা হালদার, অর্পণ মণ্ডল, রিয়া সরদার এবং অঙ্কিতা সরদার কাতা ও কুমিতিতে অসাধারণ পারফর্ম করে মোট ১০টি সোনা, ৪টি রূপো এবং ৩টি ব্রোঞ্জ পদক জয় করে জেলার নাম উজ্জ্বল করেছে। দীর্ঘ ১০ বছর ধরে জয়নগর, ধপধপি, গোয়ালবেড়িয়া এবং হেরোভাঙ্গার মতো বিভিন্ন এলাকায় নিরলস প্রশিক্ষণ দিয়ে আসা একাডেমির প্রতিষ্ঠাতা ও শিক্ষক সেনসাই খোকন মণ্ডল তাঁর ছাত্রদের এই অসামান্য সাফল্যে অত্যন্ত গর্বিত এবং তিনি সকল প্রতিযোগীকে তাঁর আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়েছেন। পাশাপাশি, এই সুন্দর ও শান্তিপূর্ণ প্রতিযোগিতার আয়োজক শিহান রাজ দেও সিং ও পরিচালক রাজ স্যারকে ধন্যবাদ জানানোর সাথে সাথে গ্র্যান্ড মাস্টার গুরুজী ভরত শর্মা ও হ্যানসি মীর খাদিম আলীর আশীর্বাদধন্য সেইকো-কাই-এর এই জয়যাত্রায় তিনি সকলকে পাশে থাকার বার্তা দিয়েছেন; ক্যারাটে প্রশিক্ষণের জন্য সেনসাই খোকন মণ্ডলের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ৮৭৬৮৩৪৩৬৩৮ এই নম্বরে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park