
বেবি চক্রবর্ত্তী:- দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের ধোসা মিলন মন্দির প্রাঙ্গনের 'আশার আলো ক্যারাটে একাডেমি'-র মুকুটে জুড়ল এক নতুন সাফল্যের পালক। গত ১২ ও ১৩ই সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে অনুষ্ঠিত 'ওপেন ওয়ারিয়র ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ'-এ ৫ শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে এই একাডেমির মাত্র ১০ জন ছাত্র-ছাত্রী মোট ১৭টি পদক ছিনিয়ে এনেছে। এই প্রতিযোগিতায় তৃষা দাস খাঁ, আদিত্য নস্কর, সুমিত কুমার প্রামানিক, আবীর নস্কর, দৃশা মণ্ডল, মৃত্তিকা মণ্ডল, পূজা হালদার, অর্পণ মণ্ডল, রিয়া সরদার এবং অঙ্কিতা সরদার কাতা ও কুমিতিতে অসাধারণ পারফর্ম করে মোট ১০টি সোনা, ৪টি রূপো এবং ৩টি ব্রোঞ্জ পদক জয় করে জেলার নাম উজ্জ্বল করেছে। দীর্ঘ ১০ বছর ধরে জয়নগর, ধপধপি, গোয়ালবেড়িয়া এবং হেরোভাঙ্গার মতো বিভিন্ন এলাকায় নিরলস প্রশিক্ষণ দিয়ে আসা একাডেমির প্রতিষ্ঠাতা ও শিক্ষক সেনসাই খোকন মণ্ডল তাঁর ছাত্রদের এই অসামান্য সাফল্যে অত্যন্ত গর্বিত এবং তিনি সকল প্রতিযোগীকে তাঁর আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়েছেন। পাশাপাশি, এই সুন্দর ও শান্তিপূর্ণ প্রতিযোগিতার আয়োজক শিহান রাজ দেও সিং ও পরিচালক রাজ স্যারকে ধন্যবাদ জানানোর সাথে সাথে গ্র্যান্ড মাস্টার গুরুজী ভরত শর্মা ও হ্যানসি মীর খাদিম আলীর আশীর্বাদধন্য সেইকো-কাই-এর এই জয়যাত্রায় তিনি সকলকে পাশে থাকার বার্তা দিয়েছেন; ক্যারাটে প্রশিক্ষণের জন্য সেনসাই খোকন মণ্ডলের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ৮৭৬৮৩৪৩৬৩৮ এই নম্বরে।