1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল।

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪৭ বার পঠিত

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:

দেশজুড়ে একযোগে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধনের অংশ হিসেবে সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বৃক্ষ রোপণ, পরিবেশ সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

এরই ধারাবাহিকতায় ডি.বি ইউনাইটেড হাইস্কুল প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে হরতিকি, মেহগনি ও চালতে গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সচেতনতামূলক একটি র‌্যালি বিদ্যালয় সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে।

ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বৃক্ষ রোপণ কর্মসূচির এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ যেমন পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করে পরিবেশকে শীতল রাখে, তেমনি বায়ুমন্ডলের ক্ষতিকারক কার্বন ডাই-অক্সাইড শোষণ করে বায়ুদূষণ ও গ্লোবাল ওয়ার্মিং কমায়। গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। গাছ পরিবেশের সবচেয়ে উপকারী বন্ধু। মানব জীবনে গাছের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। কাঠ, ফল থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু দেখতে পাচ্ছি সবই গাছের অবদান।”

আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক আবুল হাসান, আকলিমা খাতুন, মাওলানা মহসীন উদ্দীন, রেহেনা পারভীন, জয়দেব বাছাড়, ফয়জুল হক বাবু, ভবতোষ সরকার, সুকুমার সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া, রমেশ সরদার, মো. মুকুল হোসেন ও আল-মামুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন। দুর্যোগ মোকাবিলা ও পরিবেশ রক্ষায় বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park