1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জরুরি সেবা নিতে এসে জরুরি বিভাগেই আহত রোগী, ছাদের প্লাস্টার খসে ৩ জন আহত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

জরুরি সেবা নিতে এসে জরুরি বিভাগেই আহত রোগী, ছাদের প্লাস্টার খসে ৩ জন আহত

মো. ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ বার পঠিত

মো. ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি সেবা নিতে এসে এবার ছাদের প্লাস্টার খসে পড়ে আহত হয়েছেন রোগী ও স্বাস্থ্যকর্মীসহ অন্তত তিনজন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের একটি কক্ষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জরুরি বিভাগের কক্ষে রোগীদের চিকিৎসাসেবা চলাকালীন হঠাৎ ওপরের ছাদের প্লাস্টার খসে পড়ে। এতে জরুরি বিভাগের ইনচার্জ রফিকসহ প্রায় তিনজন আহত হন। আকস্মিক এ ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাসপাতাল সূত্রে আরও জানা যায়, জরুরি বিভাগের ওই কক্ষটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ঝুঁকিপূর্ণ থাকার পরও নামমাত্র সংস্কারকাজ করে ছাদের ওপর সিলিং লাগিয়ে সেখানে জরুরি বিভাগের সেবা কার্যক্রম চালানো হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এর মধ্যেই ছাদের প্লাস্টার খসে পড়ার ঘটনায় নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনার বিষয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমানের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে অফিস সূত্রে জানানো হয়, তিনি জরুরী মিটিংয়ে বাহিরে রয়েছেন।

এ ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগের ঝুঁকিপূর্ণ কক্ষটি দ্রুত সংস্কার করে নিরাপদ পরিবেশে চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park