1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটে সাংবাদিকদের গণহারে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

জয়পুরহাটে সাংবাদিকদের গণহারে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

 

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের গণহারে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাঁচবিবি মডেল প্রেসক্লাব। শনিবার বিকেলে সংগঠনের সভাপতি আহসান হাবিব ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতা নাফসি তালুকদার একাধিক সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছেন। এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজন সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পাঁচবিবি মডেল প্রেসক্লাব মনে করে, সাংবাদিকদের এ ধরনের ভয়ভীতি প্রদর্শন মুক্ত সাংবাদিকতা ও সংবিধান প্রদত্ত মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
সংগঠনটি তাদের দাবিতে জানায়—
১. অভিযুক্ত শিক্ষক নাফসি তালুকদারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।
২. সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
৩. ভবিষ্যতে সাংবাদিকদের উপর যেকোনো হামলা বা হুমকির দায়ভার প্রশাসনকে বহন করতে হবে।
পাশাপাশি, সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর আন্দোলন ও আইনগত পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে প্রেসক্লাব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park