1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটে কৃষক হত্যা, স্বামী-স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জয়পুরহাটে কৃষক হত্যা, স্বামী-স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন

মোঃ আল আমিন: জয়পুরহাট জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

মোঃ আল আমিন:
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটে কৃষক হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৫ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. উদয় সিংহ।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাঁচবিবি উপজেলার বড়পুকুরিয়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে সানাউল, তার স্ত্রী লতিফা ওরফে বেলো বেগম ও ছেলে ফিরোজ।

মামলার বিবরণে জানা গেছে, পাঁচবিবি উপজেলার বড়পুকুরিয়া গ্রামের কৃষক নুরুল ইসলামের সঙ্গে আসামিদের জমি বন্ধকের টাকা লেনদেন নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে ২০১৬ সালের ৩ জানুয়ারি সকালে নুরুলের সঙ্গে আসামিদের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে আসামিরা নুরুলের মাথায় কোদাল দিয়ে আঘাত করেন। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা আরও খারাপ হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল ও তারপরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে পরের দিন থানায় মামলা করলে দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত এ রায় দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park