1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে স্কুলের পাশে আনাস আলী নামের যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

জগন্নাথপুরে স্কুলের পাশে আনাস আলী নামের যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১২৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর শহরের জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি দেয়ালে সংলগ্ন দক্ষিণ পাশের একটি টিনসেড ঘর থেকে ১০ মে রবিবার আনুমানিক সকাল ৯ টায় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত যুবকের নাম আনাস আলী (৩২)। তিনি জগন্নাথপুর আলিয়াবাদ গ্রামের মৃত আজমান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনাস আলী অবিবাহিত ছিলেন এবং বিগত কয়েক বছর যাবত তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভুগছিলেন। তিনি মাঝেমধ্যে বাড়িতে অবস্থান করলেও বেশিরভাগ সময় রাস্তাঘাটে চলাফেরা করতেন। রোববার সকালে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পাশে একটি ঘরে তাকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা, তবে ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park