1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে শ্রীধরপাশা গ্রামের রাজু মার্কেট থেকে ডাউকা নদীর পাড় রাস্তার কাজের উদ্বোধন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জগন্নাথপুরে শ্রীধরপাশা গ্রামের রাজু মার্কেট থেকে ডাউকা নদীর পাড় রাস্তার কাজের উদ্বোধন।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১২৮ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শ্রীধরপাশা গ্রামের রাজু মার্কেট থেকে ডাউকা নদীর পাড় রাস্তার সংস্কার ও পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) সকালে রাস্তার কাজের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান। 

জানা গেছে, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের বিশেষ বরাদ্দ থেকে সড়কটি সংস্কার ও পাকাকরণ করা হচ্ছে। শ্রীধরপাশা গ্রামের রাজু মার্কেট থেকে ডাউকা নদীর পাড় রাস্তার প্রকল্পটি বাস্তবায়িত হলে শ্রীধরপাশা গ্রামের পাঁচ শতাধিক মানুষ সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি শিক্ষার্থী, কৃষক, মৎস্যজীবী ও সাধারণ পথচারীদের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগও কমে আসবে।

এসময় জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজি আব্দুস সোবহান বলেন, এই সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। স্থানীয় মানুষের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বিশেষ বরাদ্দ দিয়েছেন। এতে এলাকার শত শত মানুষ উপকৃত হবেন। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদ সদস্য কয়ছর আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে ইউনিয়নের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ারও অনুরোধ জানাচ্ছি।

এসময় কলকলিয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আনিছুর রহমান তুথি ও যুগ্ম আহবায়ক কামরুজ্জামান সহ ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park