1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা সহ গ্রেফতার ৩ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

জগন্নাথপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা সহ গ্রেফতার ৩

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি::
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৩০ বার পঠিত

 

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও চুরির মামলায় আওয়ামী লীগের দুই নেতা সহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার দিবাগত রাতে থানার ওসি (তদন্ত) মো. জয়নাল হোসেনের নেতৃত্বে এসআই শাহ আলম, এসআই হাদী আব্দুল্লাহর সহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনায় করে জগন্নাথপুর পৌর এলাকার ছিলিমপুর গ্রামের মৃত মোছদ্দর মিয়ার ছেলে উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হাজী মো. আব্দুল জব্বার (৫৫), উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের মৃত তোফাজ্জল আলীর ছেলে পাটলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজনৈতিক মামলায় রুহেল আহমেদ (৪৫), উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া (নতুন পুঞ্জি) গ্রামের মৃত সমছুদ্দিনের ছেলে নিয়মিত মামলার এজাহারনামী আসামী মো. সায়েক মিয়াকে (৩৫) গ্রেফতার করে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২জন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে ও নিয়মিত মামলার আরেক জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে সোমবার (৫ মে) পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park