1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপু‌রে জাতীয় প্রাথ‌মিক শিক্ষা সপ্তাহ উপল‌ক্ষে আ‌লোচনা সভা ও পুরস্কার বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জগন্নাথপু‌রে জাতীয় প্রাথ‌মিক শিক্ষা সপ্তাহ উপল‌ক্ষে আ‌লোচনা সভা ও পুরস্কার বিতরণ

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১২১ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতি‌নি‌ধি:

মানসম্মত শিক্ষা নি‌শ্চিত ক‌রি,  বৈষম‌্যমুক্ত বাংলা‌দেশ গ‌ড়ি এই প্রতিপাদ‌্যকে সামনে রে‌খে সুনামগঞ্জের জগন্নাথপুর উপ‌জেলায় জ‌াতীয় প্রাথ‌মিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন উপল‌ক্ষে আ‌লোচনা সভা ও পুরস্কার বিতরণী অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে।

শ‌নিবার (১০ মে) বেলা ১১ টায় উপ‌জেলা প্রশাসন ও উপ‌জেলা শিক্ষা অ‌ফি‌সের আ‌য়োজ‌নে রাধারম দত্ত হল রু‌মে উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষা অ‌ফিসার মাহবুবুর আল‌মের সভাপ‌তি‌ত্বে ও সহকারী শিক্ষা অফিসার রাপ্রু চাই মারমার সঞ্চলনায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মো, বরকত উল্লাহ। বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন জগন্নাথপুর উপ‌জেলা বিএন‌পি আহবায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার,ইউআর‌সি অ‌ফিসার মোস্তফা আহসান হা‌বিব, উপ‌জেলা প্রাণী সম্পদ অফিসার ডা, খা‌লেদ সাইফ উল্লাহ, সি‌নিয়র সাংবা‌দিক তাজ উ‌দ্দিন আহমদ, সহকারী প্রাথ‌মিক শিক্ষা অ‌ফিস‌ার মামুনুর রহমান হাওলাদার।

আ‌রো বক্তব‌্য রা‌খেন হাছন ফা‌তেমা পুর সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে‌র প্রধান শিক্ষক ধী‌রেন্দ্র চন্দ্র তালুকদার, কেশবপুর সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে‌র প্রধান শিক্ষক মোশারফ হোসেন,‌চিক্কা সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে‌র প্রধান শিক্ষক রুপক কা‌ন্তি দে,ওয়া‌হিদ উল্লাহ সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে‌র প্রধান শিক্ষক বা‌প্পি রানী দে প্রমুখ। এ সময় উপ‌জেলার বি‌ভিন্ন ‌বিদ‌্যাল‌য়ের অ‌ভিভাবক, শিক্ষক, শিক্ষাথী সহ বি‌ভিন্ন শ্রেণী পেশার জনসাধারন উপ‌স্থিত ছি‌লেন।

বক্তাগন ব‌লেন, এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি।” শিশুদের প্রতিভা বিকাশ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রাথমিক শিক্ষার উন্নয়নে সৃজনশীল কাজে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান এবং তাদের অবদানের স্বীকৃতি প্রদানে প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত করে উজ্জীবিত করার লক্ষ্যকে সামনে নিয়েই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক শিক্ষা পদক প্রদানের উদ্যোগ নেয়া হ‌য়ে‌ছে। আ‌লোচনা সভা শে‌ষে বিজয়ী‌দের ম‌ধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park