1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সহ গ্রেফতার ৩ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জগন্নাথপুরে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সহ গ্রেফতার ৩

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার ১ জন ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত  ২ জন আসামী সহ মোট ৩ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার রাতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই নুর উদ্দিন আহমেদ, এসআই মো. লুৎফর রহমান, এসআই রিফাত সিকদার, এএসআই আলী আকবর সহ একদল পুলিশ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে তাহির মিয়া (৩০)কে গ্রেফতার করেন।

এ দিকে জগন্নাথপুরের ননজিআর মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর আহমদাবাদ গ্রামের হান্নান মিয়ার ছেলে আসামী ইমন মিয়া (২০)কে গ্রেফতার করেন। এ ছাড়াও জগন্নাথপুরের জিআর মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী পৌর সদরের কবিরপুর গ্রামের লাল মিয়ার ছেলে অপু মিয়া (২৮)কে গ্রেফতার করেন।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, আমাদের থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার ১ জন ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত  ২ জন আসামী সহ মোট ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে রবিবার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park